Who We Are

আমাদের সম্পর্কে

চার দশকেরও বেশি সময় ধরে ইলম, ইখলাস ও খেদমতের পথে — একটি অরাজনৈতিক ও অলাভজনক আন্তর্জাতিক ইসলামী আন্দোলন।

০ নির্মিত মসজিদ
০ সনদপ্রাপ্ত আলিম
০ হিফজুল কুরআন ও নাজেরা সম্পন্নকারী
০ দারুল মাদীনার শিক্ষার্থী

Ameer-e-Ahl-e-Sunnat

দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা

শায়খে তরীকত, আমীরে আহলে সুন্নাত, দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাযভী যিয়াঈ دامت برکاتہم العالیہ একবিংশ শতাব্দীর অন্যতম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আধ্যাত্মিক পথপ্রদর্শক।

তাঁর নিরলস প্রচেষ্টা, অক্লান্ত পরিশ্রম এবং দাওয়াতি কার্যক্রমের মাধ্যমে লাখো মানুষের জীবনে দ্বীনি জাগরণ ও ইতিবাচক পরিবর্তন এসেছে।

আমীরে আহলে সুন্নাত

Our Foundation

দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠা

দাওয়াতে ইসলামী একটি বিশ্বব্যাপী সুপরিচিত অরাজনৈতিক ইসলামী আন্দোলন, যার মূল লক্ষ্য পবিত্র কুরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ১৯৮১ সালের ২ সেপ্টেম্বর পাকিস্তানের করাচিতে শাইখে তরীকত, আমীরে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরী রাযভী জিয়াঈ (দামাত বারাকাতুহুমুল আলিয়াহ) এই ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠার পর থেকে এই আন্দোলন ১৫০টিরও বেশি দেশে বিস্তৃত হয়েছে, যেখানে বিভিন্ন বিভাগের মাধ্যমে দ্বীনি শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। বাংলাদেশে মাদ্রাসাতুল মদীনা, জামিয়াতুল মদীনা, মাদানী চ্যানেল বাংলাসহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কার্যক্রম পরিচালিত হয়।

পরিচিতি ভিডিও

Our Leadership

আমীরে আহলে সুন্নাতের উত্তরসূরি

আল্লামা মাওলানা
উবাইদ রাযা আত্তারী মাদানী (مد ظلہ العالی)

আল্লামা মাওলানা আবু উসাইদ আল-হাজ উবাইদ রাযা আত্তারী মাদানী আমীরে আহলে সুন্নাত হযরত মাওলানা ইলিয়াস আত্তার কাদরীর জ্যেষ্ঠ পুত্র ও মনোনীত উত্তরসূরি। তাঁর প্রকৃত নাম আহমদ; উবাইদ রাযা নামে তিনি অধিক পরিচিত।

উবাইদ রাযা সম্পর্কে আরও জানুন
উবাইদ রাযা আত্তারী মাদানী

Take Part In Khidmah

দ্বীনি খেদমতে আপনার অংশগ্রহণ

আপনার দান শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণের কার্যক্রমে অংশগ্রহণের একটি মূল্যবান মাধ্যম।